| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ২৩:০৪:২৯:অপরাহ্ন  |  ২০৬০৭৪১ বার পঠিত
মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ার ৩-এ আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।

কুয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক হাসান আসআরী অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪