| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ২৩:৩৯:১৫:অপরাহ্ন  |  ২০৫১৫৬৪ বার পঠিত
মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত ও আহত হয়েছে আরও ১১ জন।  রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদনে বলা হয়, শনিবার(১ নভেম্বর) সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে। 

এক ভিডিও বার্তায় গভর্নর আলফোনসো দুরাজো বলেছেন, এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১১ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী।  

মেক্সিকোর প্রেসিডেন্ট বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪