জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে নতুন তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মামুন ডেনিকে দপ্তর সম্পাদক এবং সদস্য মো. ফজলে রাব্বী ও মু. ফজলে রাব্বীকে সহ-দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের মেধা, দক্ষতা ও মননের সহযোগে জবি ছাত্রদলের দাপ্তরিক কার্যক্রমে সৃজনশীলতা ও গতি আসবে বলে কেন্দ্রীয় সংসদ আশাবাদী।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নিয়োগের অনুমোদন দেন।
রিপোর্টার্স২৪/আরকে