| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে শিক্ষককে খাতা ছুঁড়ে মারলেন ছাত্রী, ‘জ্বিনের আছর’ দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৯:৫২:২৬:পূর্বাহ্ন  |  ২৪৩৩২৩০ বার পঠিত
রাবিতে শিক্ষককে খাতা ছুঁড়ে মারলেন ছাত্রী, ‘জ্বিনের আছর’ দাবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সাজু সরদার অভিযোগ করেছেন, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মীম ক্লাস চলাকালে তার দিকে খাতা ছুঁড়ে মারেন।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অভিযোগ দাখিল করা হয়। শিক্ষক সাজু সরদার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৫ মে ক্লাস চলাকালে মীম তার দিকে ব্যাগ ছুঁড়ে মারেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষকের পাঠদান ও কোর্সের নম্বর নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

শিক্ষক বলেন, "ছাত্রী ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করেছে। এমন আচরণ একজন শিক্ষকের জন্য অত্যন্ত অপমানজনক।"

অভিযুক্ত ছাত্রী তাসনিম জাহান মীম দাবি করেছেন, "আমি মানসিক সমস্যায় ভুগছি এবং জ্বিনের আছর আছে, এজন্য চিকিৎসা নিচ্ছি। সেদিন অজান্তে খাতা ছুঁড়ে দিয়েছিলাম, মনে নেই।"

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মীম একই বিভাগের শিক্ষক তানজিল ভূইয়ার স্ত্রীর সঙ্গে  অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪