| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৭:৫৮:২৪:পূর্বাহ্ন  |  ২০৪৪৮৮৯ বার পঠিত
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে জয়রাম নগর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। যাত্রীবাহী ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল।

জেলা কালেক্টর সঞ্জয় আগরওয়াল দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীবাহী ট্রেনের একটি বগি মালবাহী ট্রেনের ওপর উঠে গেছে। দুর্ঘটনাস্থলে প্রচুর লোক জড়ো হয়েছে এবং কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪