| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে কলেজ ছাত্রদল সভাপতি ছুরিকাহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:১২:০৬:অপরাহ্ন  |  ১৮৩৫৯৫০ বার পঠিত
যশোরে কলেজ ছাত্রদল সভাপতি ছুরিকাহত

যশোর প্রতিনিধি : যশোর সরকারি সিটি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহান (২৫) ছুরিকাহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদল নেতাকর্মীরা রাতে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোডে দুর্বৃত্তরা সোহানের ওপর হামলা চালায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের বারান্দিপাড়ার মশিয়ার রহমানের ছেলে।স্থানীয়রা জানিয়েছেন, সোহান বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের সুহিনের ভাঙাড়ির দোকানের সামনে বসে ছিলেন। এসময় রাতিনসহ (২১) কয়েকজন যুবক তার ওপরে হামলা চালায়। তাদের মধ্যে রাতিন ছুরি দিয়ে সোহানকে আঘাত করেন। 

ছুরির আঘাতে সোহানের পেট ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সোহানকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

রাতিনের সাথে সোহানের পূর্ব শত্রুতা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।এদিকে সোহানের ওপর হামলার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ।’ মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের নেতাকর্মীরা রাতে যশোর জেনারেল হাসপাতালে সোহানকে দেখতে যান। অনিন্দ্য ইসলাম অমিত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হামলার নিন্দা জানিয়ে একটি পোস্টও দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি, ভোটভাই সোহানুর রহমান সোহানের উপর পতিত ফ্যাসিস্টের দোসরদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনবার জোর দাবি জানাচ্ছি।’

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪