| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলের নতুন আগ্রাসন, ড্রোন হামলায় নিহত ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ২১:২৬:০৩:অপরাহ্ন  |  ২০২৬৮৪৯ বার পঠিত
লেবাননে ইসরায়েলের নতুন আগ্রাসন, ড্রোন হামলায় নিহত ২
ছবির ক্যাপশন: লেবাননে ইসরায়েলের নতুন আগ্রাসন, ড্রোন হামলায় নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববারে এই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ লেবাননজুড়ে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একই সংস্থা। এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইলের আকাশে নিচু দিয়ে উড্ডয়ন করছে ও টহল চালাচ্ছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী সীমান্তঘেঁষা লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ হামলায় রূপ নেয়। এতে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪