| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫০৬৯৯৩ বার পঠিত
নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। শুক্রবার (২৩ মে) আয়োজিত এই কর্মশালায় নাগরিকদের সংবিধানিক অধিকার ও বর্তমান আইনের নানা দিক নিয়ে আলোচনা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।


কর্মশালায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান, “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প” এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 


এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, আইন বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


কর্মশালায় সংবিধান, আইনের শাসন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালাটি আরও ফলপ্রসূ হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪