| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাদ থেকে লাফ দিয়ে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৪১:১৬:পূর্বাহ্ন  |  ২৩৬৯৩১৪ বার পঠিত
ছাদ থেকে লাফ দিয়ে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মুশফিকুজ্জামানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাকা স্থান থেকে  মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

শিক্ষার্থীরা জানান, মুশফিক আজ ক্লাশে এসেছিলো। বিকেল ৩ টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে। কি কারণে তার মৃত্যু হয়েছে, বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, মুশফিকুজ্জামানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি এলাকায়। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়েছেন।  এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪