| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালাল ছিনতাইকারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৯:২৪:০৮:পূর্বাহ্ন  |  ১৭৭১৭৫৬ বার পঠিত
নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালাল ছিনতাইকারী

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার মাঝামাঝি নির্জন সড়কে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা ব্রাক শাখার নারী কর্মী রিমা রায় মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণের চেইন ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি হয়।

ভুক্তভোগী নারী রিমা রায় জানান, নির্জন রাস্তায় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে টাকা ও স্বর্ণালংকার চাইতে থাকে। আত্মরক্ষায় তিনি ছিনতাইকারীদের একজনকে ঘুষি মারেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাতে থাকা পিস্তল সড়কের পাশে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তার গলার সোনার চেইন এবং ব্যাগে থাকা ১৫–১৬ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি আসল নাকি নকল—তা পরীক্ষা চলছে। তিনি আরও জানান, অভিযুক্তদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪