| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে ঢাবির ১০ হলে ফাটল, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:১৮:১০:পূর্বাহ্ন  |  ২৩৬২১১৫ বার পঠিত
ভূমিকম্পে ঢাবির ১০ হলে ফাটল, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভূমিকম্পের পর রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পরবর্তী দিনগুলোতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে কি না—এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শনিবার রাত ৯টায় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দ্রুত ভবন থেকে বের হতে গিয়ে শামসুন্নাহার হলের তিন শিক্ষার্থী আহত হন।

এ ছাড়া শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি হলে নতুন করে দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে এবং পলেস্তারা খসে পড়েছে। ঘটনায় প্রায় ২২ জন শিক্ষার্থী আহত হন। অনেকে পা মচকানো, জ্ঞান হারানোসহ আতঙ্কে বিভিন্নভাবে আহত হন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪