| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা

রাত সাড়ে আটটায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৫৬০৬৩ বার পঠিত
রাত সাড়ে আটটায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত সাড়ে ৮টায় এনসিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার রাত সাড়ে ৮ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে এনসিপির সঙ্গে বৈঠকের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪