| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায়

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৫৬০৪৬ বার পঠিত
বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায়
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছেন।  

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির এই প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। 

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি।

এরপর শুক্রবার রাতে জানা যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এদিকে বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন জামায়াতে ইসলামী সঙ্গে। পরে রাত সাড়ে ৮টায় বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪