| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনে ভিপি পদে ১২, জিএস পদে ১১জন লড়বেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:২৯:৫৫:অপরাহ্ন  |  ১৪২৬২৯৩ বার পঠিত
জকসু নির্বাচনে ভিপি পদে ১২, জিএস পদে ১১জন লড়বেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিভিন্ন পদে জমা হওয়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। 

সংক্ষুদ্ধ প্রার্থীগণ এই তালিকা প্রকাশের তারিখ হতে এক দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতির নিকট আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জকসুতে মোট পদ ২১টি। ভিপি, জিএস, এজিএস, সম্পদকীয় পদ ১১টিসহ নির্বাহী সদস্য পদ ৭টি। প্রকাশিত তালিকা অনুযায়ী জকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে যথাক্রমে ১২, ১১ ও ১৩ জন  জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। 

এ ছাড়াও অন্যান্য পদে মনোনয়ন ফরম নিয়েছেন যথাক্রমে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৬, আইন ও মানবাধিকার সম্পাদক ৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৮, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ৯,  ক্রীড়া সম্পাদক ৫, পরিবহন সম্পাদক ৭,  সমাজসেবা সম্পাদক ১৪, পাঠাগার ও সেমিনার সম্পাদক  ১০ ও নির্বাহী সদস্য পদে ২৮ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪