| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৫:২৩:৪৬:পূর্বাহ্ন  |  ১৭৬০০৮২ বার পঠিত
বাগেরহাটে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে চিংড়ি মাছের ঘের থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মো. সৈয়দ মাঝির ছেলে।

গ্রামবাসী জানিয়েছে, দাউদ মাঝি ওই এলাকার ক্ষীরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি নগদ জমায় (ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ মাঝির মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। মৃতদেহ থানায় নেওয়া হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪