| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান ২২ সন্ত্রাসী নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০১:০৫:৩০:পূর্বাহ্ন  |  ১৯৬৩৫২১ বার পঠিত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান ২২ সন্ত্রাসী নিহত
ছবির ক্যাপশন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান ২২ সন্ত্রাসী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানের খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ভারতীয় প্রক্সি সংগঠন ‘ফিতনা আল খারিজ’এর সঙ্গে যুক্ত খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। তীব্র গোলাগুলির পর ২২ জন খারিজি নিহত হয়। বাহিনী এখনো ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাদের এই সফল অভিযানের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী একের পর এক বড় সাফল্য অর্জন করছে। পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আমরা অঙ্গীকারবদ্ধ দেশ থেকে সব ধরনের সন্ত্রাস সম্পূর্ণ নির্মূল করতে।

এ ঘটনার ঠিক আগের দিন পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালানো হয়, যেখানে তিন এফসি সদস্য নিহত এবং ১২ জন আহত হন। হামলাকারীরা মূলত এফসির সাপ্তাহিক সমাবেশকে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, হামলার সঙ্গে জড়িত তিন সন্ত্রাসীই আফগান নাগরিক।

আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস নির্মূলের লক্ষ্য নিয়ে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর অভিযান পুরো গতিতে চলবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪