| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৪৯৩৩৫০ বার পঠিত
চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত
ছবির ক্যাপশন: রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। জব্দ রেনু পরবর্তীতে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) দিনগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেনু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ির রেনু জব্দ করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

চিংড়ি রেনুসহ দেশীয় প্রজাতির সকল রেনু পোনা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪