| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ভুয়া সচিব আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৫:২০:৩৭:পূর্বাহ্ন  |  ১৭৩৭১২৮ বার পঠিত
যশোরে ভুয়া সচিব আটক

যশোর প্রতিনিধি : যশোরের সার্কিট হাউজ থেকে এক ভুয়া সচিবকে আটক করেছে  পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশী গাজীর ছেলে। 

সার্কিট হাউজ কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে তিনি সার্কিট হাউজের মোবাইল নাম্বারে কল করে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। ঢাকা থেকে যশোরে আসছেন বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ যশোর রেল স্টেশনে সরকারি গাড়ী পাঠাতে বলেন। কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে তাকে সার্কিট হাউসে নিয়ে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে আটকে রাখা হয়।

এদিকে, খবর শুনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। হাজির হন জেলা পরিষদের সিইও এস.এম শাহীনসহ কর্মকর্তারা। তারা বিষয়টি যাচাই বাছাই করে তাকে প্রতারক হিসেবে চিহ্নিত হন। 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪