| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ মিনিটে ঠিক হলেও ক্ষোভ বাড়ল দর্শকের

স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ আসতেই নেটফ্লিক্স অচল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৮:২২:০৪:অপরাহ্ন  |  ১৮৫৮২৩২ বার পঠিত
স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ আসতেই নেটফ্লিক্স অচল

রিপোর্টার্স২৪ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর পঞ্চম সিজন। কিন্তু প্রথম চারটি পর্ব মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি হঠাৎ অচল হয়ে পড়লে বিপাকে পড়েন হাজারো দর্শক।

বুধবার (২৭ নভেম্বর) মুক্তির পর বিশেষ করে টিভি সেটে স্ট্রিমিং করতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়েন। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অসংখ্য ভক্ত। আউটেজ ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার ও ভারতে শতাধিক গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায়, টিভি ডিভাইসে স্ট্রিমিংয়ের সময় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, যা পাঁচ মিনিটের মধ্যেই ঠিক করা হয়।

এ ধরনের বিপর্যয় নতুন নয়। ২০২৪ সালে টাইসন-পল বক্সিং ম্যাচ ও ‘লাভ ইজ ব্লাইন্ড’ এর লাইভ রিইউনিয়নে, আর ২০২২ সালে ‘স্ট্রেঞ্জার থিংস ৪’ এর শেষ পর্ব মুক্তির সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়েছিল।

তিন বছরের বিরতির পর নতুন সিজনে ফিরেছে ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯৮০ এর দশকের হোকিন্স শহরকে কেন্দ্র করে নির্মিত এই সিজনে মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ডসহ মূল কাস্টের পাশাপাশি রাখা হয়েছে সময়ের অল্প কিছু টাইম জাম্প।                                                                                                                                                                                                                                             

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                                                                                                                                             সুত্র: দ্যা গার্ডিয়ান

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪