রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল, এবং তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। তিনি সজ্ঞানে ও সজাগ আছেন। শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হলেও ফাইট করছেন। উন্নত চিকিৎসা নিচ্ছেন।
ডা. তাসনিম জারা আরও বলেন, উনি সবসময় দলমতের ঊর্ধ্বে থেকে লড়াই করেছেন। আমরা এখন দলমতের ঊর্ধ্বে উঠে তার জন্য দোয়া করবো। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ ইতোমধ্যেই প্রার্থনা করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম