| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে এখনো নিখোঁজ ৫ হাজার ৮৩ জন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ২১:১৮:০৯:অপরাহ্ন  |  ৮৮৬ বার পঠিত
নেপালে এখনো নিখোঁজ ৫ হাজার ৮৩ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

অপরদিকে চীনের তিব্বতে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আর সেখানে নিখোঁজ আছেন ৫৪১ জন। এতে করে গত ২৬ আগস্টের সেই বিপর্যয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জন। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন।

যারমধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি। এরমধ্যে পর্বতারোহী ও তিব্বতের কৈলাস মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও আছেন। কৈলাস হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান।

নেপাল ও তিব্বতের সেই ভয়াবহ বন্যার পানিতে মরদেহ ভেসে ভারতেও চলে গেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বন্যায় মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪