| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৪:৪১:৪৬:পূর্বাহ্ন  |  ২৩২৬৮০২ বার পঠিত
চবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য চবি ছাত্রদল দোয়া ও মিলাদের আয়োজন করেছে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদের উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাহমুদিয়া হাফিজিয়া ও এতিমখানায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মিলাদ শেষে অংশগ্রহণকারী এতিমশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪