| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিহাদ শেখ কারাগারে

বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:৫৩:৩৩:অপরাহ্ন  |  ১৭০৯০০৩ বার পঠিত
বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন

বাগেরহাটে প্রতিনিধি: বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মীকে ধর্ষণের অভিযোগে জিহাদ শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন বিচারক।

সোমবার (১ ডিসেম্বর) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার এ রায় দেন। জিহাদ শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী ফকির মো. নওরেশুজামান লালন জানান, ২০২৩ সালের ১ আগস্ট দুপুরে ভুক্তভোগী কাজের জন্য বেনেগাতী গ্রামের এক বাড়িতে গেলে জিহাদ শেখ ঋণ সংক্রান্ত কথা বলে ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪