| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে রুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০২:০৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৮০১৫১৭ বার পঠিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়িভাড়া নির্ধারণে কেন নীতিমালা করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি সিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

আজিমপুরের ভাড়াটিয়া ইমতিয়াজউদ্দিন উদ্দিন জনস্বার্থে এই রিট দায়ের করেন। শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে আগে থেকেই একটি আইন রয়েছে, কিন্তু সেটি যথাযথভাবে কার্যকর হচ্ছে না। সেই কারণে রিটকারী এই আবেদন করেছিলেন।

আগামী চার সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪