| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০২:২৯:১৩:পূর্বাহ্ন  |  ১৭০৮৩৬২ বার পঠিত
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস সকালে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত পুলিশ সদস্য আনিসুর রহমান মহেশপুর শহরে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

কোটচাঁদপুর থানা ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪