| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৮ টাকা দাম বাড়ল এলপিজির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৩:২৬:১৭:পূর্বাহ্ন  |  ৪১৮২১৬৯ বার পঠিত
৩৮ টাকা দাম বাড়ল এলপিজির
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে এলপি গ্যাসের দাম। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি করে ১ হাজার ২১৫ টাকা থেকে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন এ দর ঘোষণা করা হয়, যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

এ ছাড়া অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। লিটার প্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪