| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৩:২৯:১৩:পূর্বাহ্ন  |  ১৭০৭৮৭৭ বার পঠিত
কুষ্টিয়ায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি : চার দফা দাবিতে কুষ্টিয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) জেলার ছয়টি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মবিরতির কারণে নিয়মিত ক্লাস ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এতে জেলাজুড়ে শিক্ষার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিসহ চার দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪