| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৪:৩৫:৩০:পূর্বাহ্ন  |  ১৭০৭৪০৩ বার পঠিত
ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিলে মাছ ধরায় আদিবাসী জেলের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ৬ নং গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের আদিবাসী জেলে সুফলের উপর এ হামলা চালায় একই এলাকার হরিপুর গ্রামের আকবারের ছেলে আজিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত রাজনৈতিক কারণে তাদের মধ্যে পূর্ব থেকেই শত্রুতার সম্পর্ক ছিল। আদিবাসী সুফল বিএনপির সমর্থক এবং আজিবার আওয়ামী লীগের সমর্থক। এই রাজনৈতিক বিরোধের কারণে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। সোমবার দুপুরে স্থানীয় হুমোদ্দার বিলে মাছ ধরতে গেলে তার উপর হামলা করে আজিবার।

ঘটনা সম্পর্কে সুফলের প্রতিবেশী শাহাজাহান বলেন, "আজিবার আওয়ামী লীগের সমর্থক। অতীতেও সে নানা অপকর্ম করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করছি।"

সুফলের স্ত্রী শান্তা বলেন, "আমরা আদিবাসী জেলে। খালে-বিলে মাছ ধরে খাই। আমার স্বামী হুমোদ্দার বিলে মাছ ধরতে গেলে আজিবার তার উপর হামলা করেছে। সে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে, দা দিয়ে মাথায় কোপ মেরেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

এদিকে, এ বিষয়ে মামলার কাজ চলমান বলে জানিয়েছেন ভুক্তভোগী সুফলের বড় ভাই সোমির।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আদিবাসী সুফলের উপর হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪