| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ০৭:১২:৩৩:পূর্বাহ্ন  |  ১৮২০৩৩৮ বার পঠিত
ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার
ছবির ক্যাপশন: ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে সোমবার (২৬ মে) গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মতলেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৬) ও সুজাত ফকির (২৯)। সোমবার দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার (২৬ মে) রাতের প্রথম-পোহরে - সাড়ে ১২টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে মতলেব ফকিরের বাড়িতে বোয়ালমারী সেনা ক্যাম্প ও  থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাবার চেষ্টা কালে মাদক কারবারি দুই সহোদরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমরুল ফকিরের বসত ঘর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২০ প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। প্রতি প্যাকেটে প্রায় ১ কেজি করে গাঁজা রয়েছে। 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গ্রেপ্তারকৃত দুই সহোদর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে মাদক মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সরণির (১৯)খ ধারায় একটি মাদক মামলা দায়ের কর হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাদের ফরিদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের  অভিযান চলমান থাকবে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪