| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইল জেলা প্রশাসকের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৩:৪৬:৫০:পূর্বাহ্ন  |  ১৬৯৬৯৭৭ বার পঠিত
গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইল জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, জিয়াউর রহমান জামী প্রমুখ।

এসময় বক্তারা নড়াইলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। একই সাথে বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার; নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, সদস্য মো. তাহের আলী মোল্যা, শুভ সরকার, এস কে সুজয়, সুজয় বকসী, আব্দুল কাদেরসহ জেলার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪