| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাল গালিচায় হলিউড-বলিউডের তারকারা

রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৫:২৩:৫৯:অপরাহ্ন  |  ১৮৩১৩৬৪ বার পঠিত
রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ‘সিনেমার প্রতি ভালোবাসা’ শ্লোগানে পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার ঐতিহাসিক আল-বালাদে শুরু হয়েছে। উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান চলচ্চিত্র মেলা হিসেবে গড়ে উঠেছে।

উদ্বোধনী রাতে লাল গালিচায় উপস্থিত ছিলেন অস্কারজয়ী অ্যাড্রিয়ান ব্রডি, কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, আনা দে আর্মাস, দ্যানিয়েল কালুয়া ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায়। সৌদি শিল্পী সারাহ তাইবাহসহ মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকার এগিয়ে আসা মুখরাও অংশ নেন।

উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় রোয়ান আথালের রচিত ‘জায়ান্ট’ ইয়েমেনি বক্সার নাসিম হামেদের জীবনীভিত্তিক চলচ্চিত্র, প্রধান ভূমিকায় আমির এল মাসরি। ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনকে চলচ্চিত্রে বিশেষ সম্মাননা দেওয়া হবে। জুরিতে আছেন শন বেকার, নাদিন লাবাকি, রিজ আহমেদ, অলগা কুরি্লেঙ্কো ও নাওমি হারিসসহ আন্তর্জাতিক সদস্যরা।

উৎসবের থিম For the Love of Cinema-সিনেমার প্রতি ভালোবাসা, এবার প্রদর্শিত হবে ১০০টিরও বেশি চলচ্চিত্র, ৭০-এর বেশি দেশ থেকে কাজ আসছে। ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও শর্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৈশ্বিক প্রিমিয়ার ও আঞ্চলিক ডেবিউ থাকছে। নারী চলচ্চিত্রকারদের ওপর বিশেষ ফোকাস, শিল্পবাণিজ্য প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ উৎসবের কোর অংশ। আরব স্পেশাল প্রোগ্রামে দেখানো হবে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’, হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের ‘এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ’।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪