| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নতুন নামকরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৪:৪৬:০৭:পূর্বাহ্ন  |  ২৩০৩৯২৬ বার পঠিত
জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নতুন নামকরণ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চারটি হলের নতুন নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের নতুন নাম জুলাই চব্বিশ জাগরণী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম শহীদ ফেলানি খাতুন হল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সিন্ডিকেটের অনুমোদনের পরই নতুন নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪