| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপুল আর্থিক ক্ষতির মুখে সরকার

বেনাপোল বন্দরে আটকে আছে দেড় শতাধিক সুপারির ট্রাক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:৪০:৫৬:পূর্বাহ্ন  |  ১৬৮৬৮৩৩ বার পঠিত
বেনাপোল বন্দরে আটকে আছে দেড় শতাধিক সুপারির ট্রাক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক আটকে আছে। এসব ট্রাকের পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাকপ্রতি প্রায় ২ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান পরীক্ষায় জটিলতা তৈরি করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রাকচালকদেরও ভোগান্তি বাড়ছে। চালকদের দাবি, ভারতের সিন্ডিকেটমূলক আচরণেই পণ্য গ্রহণে বিলম্ব হচ্ছে।

রপ্তানিকারকরা জানান, বিভিন্ন নিষেধাজ্ঞা ও শর্তের কারণে ভারতমুখী রপ্তানি কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতারা দুই দেশের সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, বিষয়টি ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যা। যেসব ট্রাকের কাগজপত্র বন্দর কর্তৃপক্ষের কাছে জমা পড়ছে, সেগুলোই ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছে। রপ্তানিকারকদের দাবি, বিপুল আর্থিক ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগ প্রয়োজন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪