| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১১:৫৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৮২৫৬৬৯ বার পঠিত
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মাদারীপুরের এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশন করছেন ছাত্রীরা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী মঙ্গল প্রদীপ প্রজ্বলন , নৃত্য প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল সংগীত প্রতিযোগিতা, নাটক প্রদর্শন ও আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬ মে) সকালে মাদারীপুরের এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল। পরে এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের সম্মেলন কক্ষে রবীন্দ্র-নজরুলকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র-নজরুলকে নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ড.তপন বাগচী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম, এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস, স্থানীয় কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম রায়হান কবীরসহ অন্যরা।


আলোচনা সভা শেষে বিকেলে কলেজের শিক্ষার্থীদের নিয়ে নৃত্য প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল সংগীত প্রতিযোগিতা, নাটক প্রদর্শন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪