| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১২:২৭:৫৮:অপরাহ্ন  |  ১৮৪০৭০৯ বার পঠিত
রাজবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


২৬ মে (সোমবার) সকালে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।


স্থানীয়রা বলেন, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের বাড়ির পুকুরে দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমেছে। পুকুরটি কচুরিপানায় ঢাকা ছিল। সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পুকুরপাড় পে‌পে পারার  সময় মাঝখানে কিছু একটা ভেসে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়। পরে কাছ থেকে দেখতে গিয়ে বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ। দ্রুত বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।


রাজবাড়ী সদর থানার পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, ‘মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪