| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০২:৫৫:১৯:পূর্বাহ্ন  |  ১৬৬৮১৩৬ বার পঠিত
ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি : পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগিতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান করা হয়। সে সময় মহাসড়কের পাশে থাকা কাঠের স্তুপ, বালি, টং ঘরসহ অস্থায়ী কাঠামো অপসারণ করা হয়। জনভোগান্তি দূর ও পরিচ্ছন্ন জেলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪