| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৬:৫৭:১৩:পূর্বাহ্ন  |  ১৮৩৩৪৮৮ বার পঠিত
ভাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ
ছবির ক্যাপশন: ভাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার দক্ষিণ পাড়ের মেহদি সুপারসপ থেকে কেনা কেক খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শিশু পরিবারের অভিযোগের ভিত্তিতে  ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া মেহদী সুপারসপে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিককে জরিমানা করেন। এ সময় দোকানের মেয়াদোত্তীর্ণ বরও বেশ কিছু কেক বিনষ্ট করা হয়। এসমশ অভিযোগকারীও উপস্থিত ছিলেন। 

অভিযোগকারী ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন, রবিবার দুপুরে মেহদী সুপারসপ থেকে কেক কিনে বাসায় ফিরেন। তার পাঁচ বছর বয়সের মেয়ে কেক খাওয়ার পর পরই বমি করতে শুরু করে। এসময় মেয়ের দুচোখ উল্টে যায়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত মেয়েকে তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা শেষে তার মেয়ে সুস্থ হয়ে ওঠে। মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে তার মেয়ে অসুস্থ হওয়ায় তিনি ভাঙ্গা ভ্রাম্যমান আদালতে লিখিত অভিযোগ  করেন।

ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া  অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কেক খেয়ে মেয়ে অসুস্থ হওয়ায় বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনের আওতায় জরিমানা করা হয়েছে। এছাড়া সুপারসপে মেয়াদ উত্তীর্ণ কেক পাওয়া গেছে বলে জানান।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪