| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে বিজিবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৬:২১:৪৮:পূর্বাহ্ন  |  ১৬৩৪০৫৭ বার পঠিত
বেনাপোল সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে বিজিবি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।

যশোর ব্যাটেলিয়ন-৪৯ বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকায় তল্লাশি কার্যক্রম চলমান। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এছাড়াও সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেগুলো সিলগালা করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪