| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় তিনদিনের ভূমি মেলার সমাপ্তি

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ০৫:১১:২২:পূর্বাহ্ন  |  ১৮৩৪৬৯৮ বার পঠিত
ভাঙ্গায় তিনদিনের ভূমি মেলার সমাপ্তি
ছবির ক্যাপশন: ভাঙ্গায় তিনদিনের ভূমি মেলার সমাপ্তি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি।  শ্লোগান ধ্বনিত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ভূমি অফিসে সংলগ্ন চত্বরে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেলার সমাপ্তি ঘোষণা করেন ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানের সভাপতি সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

ভূমি মেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সাব রেজিস্টার পারভেজ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন ও সাংবাদিক এটিএম ফরহাদ নাননু।

এছাড়াও  বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক ছাত্র-ছাত্রী, সুধী সমাজ এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমাপনী  অনুষ্ঠানে ভূমি মেলার কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে প্রিন্টার ও স্ক্যানার উপহার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার সকালে ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়।





.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪