| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে হারানো ১৬ হাজার ডলারের ব্যাগ ফেরত পেলেন যাত্রী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৭:৫৭:২৯:অপরাহ্ন  |  ১৭৩৪৭৪৩ বার পঠিত
বিমানবন্দরে হারানো ১৬ হাজার ডলারের ব্যাগ ফেরত পেলেন যাত্রী

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারানো ব্যাগে রাখা ১৬ হাজার ইউএস ডলার (প্রায় ২০ লাখ টাকা) ফেরত দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মী মোছা. রুমা আক্তার।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরগামী এক যাত্রী তার ব্যাগ হারান। পরে তিনি ইমেইলের মাধ্যমে বিষয়টি এভিয়েশন সিকিউরিটি (এভসেক)কে জানান এবং ব্যাগটিতে ১৬ হাজার ইউএস ডলার রয়েছে উল্লেখ করেন।

পরবর্তীতে বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী মোছা. রুমা আক্তার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে এভসেক কন্ট্রোল রুমে জমা দেন। যথাযথ প্রমাণ যাচাই শেষে আজ যাত্রীর এক প্রতিনিধির কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

বেবিচক জানিয়েছে, এই ঘটনার মাধ্যমে বিমানবন্দর কর্মচারীদের সততা ও দায়িত্বপরায়ণতার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪