| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে মোটরসাইকেল–ট্রাকের সংঘর্ষে সেনাসদস্যসহ দুজন আহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:৪২:৫৫:পূর্বাহ্ন  |  ১৬২০৯৫৩ বার পঠিত
কালীগঞ্জে মোটরসাইকেল–ট্রাকের সংঘর্ষে সেনাসদস্যসহ দুজন আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের (নম্বর: ঝিনাইদহ ল–১২৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে আকরাম হোসেন (৩০) নামে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মসলেম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪