| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১৪:২১:৩০:অপরাহ্ন  |  ১৮৩১৫০২ বার পঠিত
ভাঙ্গা কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: ভাঙ্গা কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষের মতবিনিময় সভা

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মডেল মসজিদ অডিটরিয়ামে আজ বুধবার সকালে কওমী মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


ভাঙ্গা উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমীয়া গহরডাঙ্গার মহাসচিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জের হযরত মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমীয়া গহরডাঙ্গার সিনিয়র যুগ্ম - মহাসচিব হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, হাফেজ মাওলানা আবদুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মুফতি নুরুল ইসলাম, মুফতি রেজাউল করিম, মো: আলামিন প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনা করেন দাড়িয়ার মাঠ মাদ্রাসার মুহতামিম ও খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসাইন ও  ভাঙ্গা মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদ ও মুহতামিম ও উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম। মতবিনিময় সভায় ভাঙ্গা উপজেলার শতাধিক মহিলা মাদরাসার পরিচালক ও প্রধানগণ অংশ গ্রহন করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪