| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১২:১৭:০৩:অপরাহ্ন  |  ১৭০৮৬৫৮ বার পঠিত
পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার পল্লবী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র ও গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুটি ছোট ছুরি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪