| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২০:৪৬:৫৮:অপরাহ্ন  |  ২৩৮ বার পঠিত
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।

বিষয়টি বিশ্চিত করে তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। ওই সংস্থায় তার সঙ্গে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। সেই মামলাতেই পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী বলেন, পলাশ তাদের সংগঠনে যোগ দেওয়ার আগে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার আগের কোনো ঝামেলার জের ধরে তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এটা মিথ্যা মামলা। তারা এর প্রতিবাদ করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪