| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবম পে স্কেল আন্দোলন স্থগিত, ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০০:১৮:১৭:পূর্বাহ্ন  |  ৪০৯১৬১০ বার পঠিত
নবম পে স্কেল আন্দোলন স্থগিত, ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার: নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিন কর্মসূচির রূপরেখা ঘোষণার পরিবর্তে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নেতারা সাত দফা দাবির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় ১ জানুয়ারির পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪