| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরেআওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:৫৪:৫৮:পূর্বাহ্ন  |  ১৫৯২৭০১ বার পঠিত
নাটোরের লালপুরেআওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে লালপুর থানা পুলিশ উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালপুর উপজেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট-এর বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪