| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলিয়াস হোসেনের দ্বিতীয় অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:৫৯:৫২:অপরাহ্ন  |  ৮৫০৮৩৩ বার পঠিত
ইলিয়াস হোসেনের দ্বিতীয় অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্টটিও সরিয়ে দিয়েছে মেটা। শনিবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াসের ফেসবুক থেকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালাতে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। পরে ওই প্রতিষ্ঠান দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার রাত থেকে ইলিয়াসের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুঁজে পাওয়া যায়নি। মেটা ওই আইডি সরিয়ে দেয়। শনিবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় আইডি থেকে সক্রিয় হন ইলিয়াস। তবে রাত থেকে ওই অ্যাকাউন্টও দেখা যাচ্ছে না।

এর আগে, মেটা ইলিয়াসের প্রথম আইডি সরিয়ে দেয়। একাধিক গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। Centraist Nation Tv এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ডাউন করে দিয়েছে মেটা। অ্যাকাউন্টটিতে দুই মিলিয়ন (২০ লাখ) ফলোয়ার ছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪