| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১১:০৮:০৮:পূর্বাহ্ন  |  ১৫৯১৮২৫ বার পঠিত
ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিনজন আরোহী আহত হয়েছেন। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলের চালক আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আর আহতরা হচ্ছেন সিফাত (২০), কবিতা খাতুন (১৫) ও সিনহা খাতুন (১০)। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে দুইদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার পরপরই অন্য মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসাথে ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪