ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিডিএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর ও আগস্ট মাসের বিভিন্ন পেশাদার পরীক্ষার এই পরিবর্তিত সূচি রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কারিকুলামের অধীনে ২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এবং পুরাতন কারিকুলামের ২০২৫ সালের আগস্ট মাসের দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এই সংশোধিত সূচির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর পর্যায়ক্রমে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
পুরাতন কারিকুলাম (আগস্ট ২০২৫-এর পরীক্ষা – ডিসেম্বর ২০২৫)
দ্বিতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর – জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি, ৫ জানুয়ারি ২০২৬ – জেনারেল মাইক্রোবায়োলজি, ১০ জানুয়ারি – ওরাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ১৪ জানুয়ারি – ডেন্টাল পাবলিক হেলথ। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।
তৃতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর – জেনারেল মেডিসিন, ৫ জানুয়ারি ২০২৬ – জেনারেল সার্জারি, ১১ জানুয়ারি – পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।
চূড়ান্ত পেশাদার: ৩১ ডিসেম্বর – প্রোস্থোডোন্টিক্স, ৪ জানুয়ারি – অর্থোডোন্টিক্স, ৭ জানুয়ারি – কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স, ১০ জানুয়ারি – ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ১৪ জানুয়ারি – পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।
নতুন কারিকুলাম (নভেম্বর ২০২৫-এর পরীক্ষা – ডিসেম্বর ২০২৫)
প্রথম পেশাদার: ৩১ ডিসেম্বর – অ্যানাটমি-পেপার ১, ৪ জানুয়ারি – সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস-পেপার ২, ১০ জানুয়ারি – ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-পেপার ১, ১৪ জানুয়ারি – ডেন্টাল অ্যানাটমি-পেপার ২। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।
দ্বিতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর – জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি-পেপার ১, ৫ জানুয়ারি – প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-পেপার ২। ব্যবহারিক পরীক্ষা শুরু ১০ জানুয়ারি ২০২৬।
তৃতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর – জেনারেল মেডিসিন-পেপার ১, ৫ জানুয়ারি – জেনারেল সার্জারি-পেপার ২, ১১ জানুয়ারি – পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি-পেপার ২। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।
চূড়ান্ত পেশাদার: ৩১ ডিসেম্বর – প্রোস্থোডোন্টিক্স-পেপার ১, ৪ জানুয়ারি – অর্থোডোন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স-পেপার ২, ৭ জানুয়ারি – কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স-পেপার ২, ১০ জানুয়ারি – ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি-পেপার ২, ১৪ জানুয়ারি – পেডোডোন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ-পেপার ২। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে এই সংশোধিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।
পুরাতন কারিকুলামের বিজ্ঞপ্তির মেমো নম্বর: ৩৯৪৭/এমএস এবং নতুন কারিকুলামের মেমো নম্বর: ৩৯৪৬/এমএস। উভয় বিজ্ঞপ্তির তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।
রিপোর্টার্স২৪/বাবি