| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের রামপালে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:৩৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৫৮০৭১৪ বার পঠিত
বাগেরহাটের রামপালে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন, ইউএনএফপিএ বাংলাদেশ এর ফিল্ড অফিসার ডা. নূর-ই-আলম সিদ্দিকী, সিডব্লিউএফডি বাগেরহাট এর ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, এছাড়া উপজেলা শিক্ষা অফিসার রামপাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিগণ, রামপালের সকল ইউনিয়ন সচিব, ইমাম, কাজী, পুলিশ, পুরোহিত, আনসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মূল আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ নিরোধ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা সংক্রান্ত অগ্রগতি, এবং বাগেরহাট জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি বলেন, “রামপালে বাল্যবিবাহের হার উদ্বেগজনকভাবে বেশি। আমাদের সবাইকে বাল্যবিবাহকে না বলতে হবে। অনেক ক্ষেত্রে বাধা দিলে পরিবারগুলো অন্য স্থানে নিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করে, তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।” সভায় উপস্থিত কাজীগণ জানান, বাল্যবিবাহ না করাতে গেলে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।

ইমামগণ বলেন, ধর্মের নামে কুসংস্কার ছড়িয়ে বাল্যবিবাহ দেওয়া হয়, যা ইসলামের শিক্ষার পরিপন্থী। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ জোরদার ও সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪